ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়াইগ্রামে গলা ও হাত-পায়ের রগ কেটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৫) নামে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুন) দিবাগত রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহানুর ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদুল ইসলাম রাশেদের স্ত্রী। এ ঘটনায় নিহতের শাশুড়ি রশেনা বেগম ও দেবর আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

খবর পেয়ে পিবিআই নাটোরের পুলিশ সুপার শরীফ উদ্দিন, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, চলমান লকডাউনে ব্যবসায় মন্দা যাওয়ায় কয়েকদিন আগে শাহানুর বেগমের স্বামী রাশেদ কাজের সন্ধানে ঈশ্বরদী যান। এ সময় তিনি তিন সন্তানসহ বাড়িতেই থাকতেন। বুধবার রাতে ঘটনাস্থলের পাশেই গ্রাম বাংলার ঐতিহ্য মাদারের গান চলছিলো।

শাহানুরের দুই সন্তানকে নিয়ে শাশুড়িসহ পরিবারের সবাই গানের অনুষ্ঠানে যাওয়ায় এক বছরের শিশু সন্তান নিয়ে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন তিনি। ফাঁকা বাড়িতে একা থাকার সুযোগে কে বা কারা তাকে হত্যা করে। পরে রাত সাড়ে ১২টার দিকে গানের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এ সময় নিহতের এক বছর বয়সী শিশুটি মায়ের পাশে রক্তে গড়াগড়ি খাচ্ছিলো। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে সিআইডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

.
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে পরে জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102