ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে মো. বেলাল হোসেন মিয়াজী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মো. সেলিম হোসেন (৩০) নামে অপর এক কৃষক।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার সময় উপজেলার ভবানীপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন উপজেলার আটঘরিয়া গ্রামের হাজি আবুল হোসেনের ছেলে ও আহত সেলিম হোসেন একই গ্রামের আবুল হাসেমের ছেলে।

বড়াইগ্রামের জোয়ারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. চাদ মাহমুদ জানান, মঙ্গরবার সকাল থেকে ওই দুই কৃষক উপজেলার ভবানীপুর বিলে ধানের জমিতে নিড়ানীর কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ও অপর একজন গুরুতর আহত হন। ঘটনায় আহত সেলিম হোসেনকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তার চিকিৎসা চললেও তিনি শঙ্কামুক্ত নন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102