ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়াইগ্রামে মায়ের সঙ্গে দেখা করায় সৎমায়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে সৎ দুই সন্তান নানার বাড়িতে থাকা নিজ মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সূত্র ধরে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে বাছিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২ জানুয়ারি) মৃতের লাশের ময়নাতদন্ত হয়েছে। বাছিয়া খাতুন উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল গ্রামের আব্দুল হাই ওরফে বিশুর দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বিশু তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে প্রথম স্ত্রীর দুই সন্তান বাবা ও সৎমায়ের সঙ্গেই বসবাস করে আসছিল। শুক্রবার দুই সন্তান জোনাইলে নানার বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে যেতে চায়। কিন্তু সৎমা বাছিয়া খাতুন তাতে আপত্তি জানান। তারপরও তারা মায়ের সঙ্গে দেখা করতে গেলে এ নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে বাছিয়া খাতুন আত্মহত্যা করেন। পরে স্বজনরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102