ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড়াইগ্রামে ৩ ছিনতাইকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুর থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল-জোনাইল সড়কের বাগডোব এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকরা হল-বড়াইগ্রাম উপজেলার খোদ্দ কাছুটিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফজলুর রহমান (২৮), মোঃ কাছন আলীর ছেলে উজ্জল হোসেন (১৮) ও তসলিম উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (২৭)।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার আটকরাসহ মোট ছয়জন যাত্রীবেশী ছিনতাইকারী টাঙ্গাইল থেকে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ২৩-০১৬৪) ভাড়া নেয়। রাত ৯টার দিকে তারা মধুপুর এলাকায় এসে চালক শেরপুর জেলার নকলা উপজেলার চক পাঠাকাটা গ্রামের আকরাম হোসেনের ছেলে নয়নকে জিম্মি করে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ নেয়। পরে তারা চালককে রাস্তার পাশের গজারী বনের ভেতরে নিয়ে মারপিট করে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রাইভেট কারটি নিয়ে চলে যায়।
এ ব্যাপারে পুলিশের টাঙ্গাইল ও নাটোর কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পেয়ে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম কাজ শুরু করে। তারা বিভিন্ন স্থানে অভিযান শেষে শনিবার সন্ধ্যায় উপজেলার বাগডোব মন্দির এলাকা থেকে তিন ছিনতাইকারীসহ প্রাইভেট কারটি জব্দ করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল হক জানান, এ ঘটনায় মধুপুর থানায় ডাকাতি মামলা হয়েছে। আটকদেরসহ জব্দ করা প্রাইভেট কারটি মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102