জামালপুরে সহোদর বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৬ডিসেম্বর) দুপুরে বিচারক মো: জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন। ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যের ভিত্তিতে সুমনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৫ সালে সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের শামছুল হকের ছেলে সুমন তার সহোদর বড় ভাই মনিরকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং পরে গলা চেপে হত্যার চেষ্টা করে। আহত অবস্থায় মনিরকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেজনু মনির।
নিহতের স্ত্রী শাহান শারমিন সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। অভিযুক্ত সুমনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়।