ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

জমিসংক্রান্ত বিরোধে জের ধরে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন। রোববার (৮ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাই মন্তাজ মল্লিক (৩৫) পাটকেলঘাটার জগনান্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মজিদ মল্লিক তার ছেলেদের মধ্যে জমিজমা ভাগ করে দিয়েছেন। বণ্টনকৃত জমির সীমানা ও অবস্থান নিয়ে বিগত কয়েক মাস ধরে বড় ভাই শাহাজাহান মল্লিকের সঙ্গে ছোট ভাই মন্তাজ মল্লিকের বিরোধ চলে আসছিল।

সম্প্রতি তা চরম আকার ধারণ করে। মন্তাজ মল্লিক পাটকেলঘাটা বাজারের একটি গ্যারেজে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রোববার রাত ১১টার দিকে কাজ শেষে তিনি বাড়িতে ফেরার জন্য বাজার থেকে মোটরসাইকেলে রওনা দেন। বাড়ির পাশে এসে পৌঁছালে বড় ভাই শাহাজাহান মল্লিক দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকোল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খুলনায় নেয়ার পথে তিনি মারা যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মন্তাজ মল্লিকের মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী প্রিয়া বাদী হয়ে বড় ভাই শাহাজান মল্লিকসহ এজাহার নামীয় তিন ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি ধরতে পুলিশি অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102