ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বয়কটের সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন জায়েদ খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮ সংগঠনের বয়কটের সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন এই অভিনেতা। শনিবার (৫ মার্চ) চিত্রনায়ক জায়েদ খানকে চলচ্চিত্র সংগঠন থেকে বয়কটের সিদ্ধান্ত নেয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

জায়েদ খান বলেন, হাইকোর্টের রায় পাওয়ার পরই আমি বলেছিলাম, আরও ষড়যন্ত্র হবে। আর এই বয়কটের সিদ্ধান্ত তারই অংশ। অথচ আমাকে যে কারণে বয়কট করা হয়েছে তা একদমই হালকা।

তিনি বলেন, একজন শিল্পীকে কখন বয়কট করা হয়, আমি তো সংগঠন বিরোধী কোনো কাজ করিনি। ভোটগ্রহণের দিন অন্যান্যদের ভেতরে প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত তো ১৮ সংগঠনের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ভাই উপস্থিত থেকে নিয়েছেন।

এই চিত্রনায়ক বলেন, ভোটগ্রহণের দিন অন্য সংগঠনের সদস্যদের কেউ প্রবেশ করতে পারবে না, এই সিদ্ধান্ত কী আমার একার নেয়ার মতো ক্ষমতা রয়েছে। তবে তাদের (১৮ সংগঠন) এই বয়কটের সিদ্ধান্তে সাংগঠনিক কাজে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন জায়েদ খান।

প্রসঙ্গত, আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জায়েদ খানকে চলচ্চিত্রের ১৮ সংগঠন থেকে বয়কটের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের এক বৈঠকে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মতশত বার্ষিকীর সমাপনী অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও চলচ্চিত্র সংগঠন একাত্বতা পোষণ করেন যে, আজ থেকে ১৮ সংগঠন জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করলো। ফলে আজ থেকে ১৮ সংগঠনের কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102