ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বয়সে ১৩ বছরের ছোট অর্জুনকে বিয়ে করছেন মালাইকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৩ বার পঠিত
মালাইকা ও অর্জুন। ছবি: সংগৃহীত

এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, অর্জুনকে বিয়ে করবেন কবে? এ প্রশ্নের জবাবে মালাইকা বলেন, ‘আমি আর অর্জুন এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি, যেখানে পরবর্তী পদক্ষেপ চিন্তা-ভাবনার সময় এসেছে।

তিনি বলেন, আমরা একে অন্যকে সত্যিকার অর্থেই চাই। ভবিষ্যতেও আমাদের এই পথচলা একসঙ্গে থাকবে। দেখছি কবে বিয়েটা সেরে নেয়া যায়।

অর্জুনের চেয়ে মালাইকা আরোরা বয়সে ১৩ বছরের বড়। ১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। তার একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন অভিনেত্রী। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা।

অর্জুনের সঙ্গে প্রেম সম্পর্ক প্রকাশ্যের পর থেকেই নানাভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে মালাইকাকে। কখনও বিয়ে ভাঙা নিয়ে তো, কখনও আবার বয়সের পার্থক্য নিয়ে ট্রোলড হয়েছেন তিনি। সে ব্যাপারে অবশ্য মাথা ঘামান না দুজনেই।

বয়স সম্পর্কের ক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়ায় না সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। মালাইকা বলেন, ‘হতে পারে ভবিষ্যতে একসঙ্গে পথ চলা নিয়ে আমরা দুজনেই একটু হাসিঠাট্টা করি। কিন্তু আমরা এটা নিয়ে খুব সিরিয়াসও। আমি ওকে রোজ বলি, আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই। আমি জানি আমার জন্য সেরা পুরুষ অর্জুন।’

প্রসঙ্গত, প্রথম প্রথম সম্পর্কের কথা চেপে রাখলেও এখন প্রেম নিয়ে খুল্লামখুল্লা দুই তারকা। ভ্যাকেশনে গেলে এখন তো একসঙ্গে কাটানো নানা মুহূর্তও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তারা মলদ্বীপ ভ্যাকেশন থেকে ফিরেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102