ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য় শিক্ষার্থী‌দের ওপর হামলা, আহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

ব‌রিশাল নগরীর রূপাতলী হাউ‌জিংয়ে গভীর রা‌তে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দের মে‌সে হামলা চা‌লা‌নোর অভিযোগ উঠেছে রূপাতলী স্ট‌্যা‌ন্ডের প‌রিবহন শ্রমিকদের বিরু‌দ্ধে। এতে ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রা‌তে রূপাতলী হাউজিং এলাকার ২৩ নম্বর রো‌ডের বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দে‌র মে‌সে এই ঘটনা ঘ‌টে।

ঘটনার প্রতিবা‌দে গভীর রা‌তে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করে সড়কে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভের পর আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থে‌কে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে‌র সাম‌নে আবারো সড়ক অব‌রোধ ক‌রেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীরা হলেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এস এম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সাইন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপু‌রে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের এক ছাত্রকে ছু‌ড়িকাঘাত ও লা‌ঞ্ছিত করার পর হামলাকারী প‌রিবহন শ্রমি‌কের বিচার দাবি‌তে সড়ক অব‌রোধ ক‌রেন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা। এর জের ধ‌রে অব‌রো‌ধের সময় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মাহামুদুল হাসান তমা‌লের মে‌সে গভীর রা‌তে হামলা চালান প‌রিবহন শ্রমি‌করা। বিষয়‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছড়ি‌য়ে পর‌লে পার্শ্ববর্তী মে‌সের শিক্ষার্থীরা তমাল‌কে উদ্ধা‌রে এগিয়ে এলে ধারা‌লো অস্ত্র ও লা‌ঠি‌সোঁটা নিয়ে শিক্ষার্থী‌দের ওপর হামলা চালা‌নো হয়। প‌রে তা‌দেরকে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়‌। আহত ১১ জনই সার্জারি বিভা‌গে চি‌কিৎসাধীন।

এই ঘটনায় রা‌তেই ঢাকা কুয়াকাটা মহাসড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ করা হ‌লেও সকাল ৭টা থে‌কে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ চল‌ছে। হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সড়ক অব‌রোধ অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা। পরে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান ব‌লেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর রূপাতলী এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে লাঞ্ছিতর ঘটনা ঘটে। ওই ঘটনায় সেদিন দুপুর দেড়টা থেকে প্রায় দুই ঘণ্টা সেখানকার বাস টার্মিনালে অবরোধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে রফিক নামের অভিযুক্ত স্টাফকে পুলিশ গ্রেপ্তার করলে অবরোধ তুলে নেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102