ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভক্তদের ভালোবাসার দাম দিলেন সালমান!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

নতুন সিনেমা মুক্তি না দিলেও ভাইজান ঈদের দিন তার ভক্তদের সারপ্রাইজ দেবেন না তা কি হয়? প্রিয় তারকার একঝলক পাওয়ার আশা নিয়ে ঈদের দিন সকাল থেকেই সালমানের বাসার সামনে ভিড় জমিয়েছিলেন কয়েকশ ভক্ত। সবার মুখেই ভাইজানের নাম, আর সবার একটই কথা- ‘সালমান একবার বাইরে আসো’। হতাশ করলেন না এই বলি তারকা। বিকেলের রোদ পড়তেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঈদের চাঁদ হয়ে ধরা দিলেন সালমান।

রয়েল ব্লু রঙের শার্ট পরে বলিউডের ‘সুলতান’এসে দাঁড়ালেন ব্যালকনিতে। সঙ্গে সঙ্গে হাজারো মানুষের উন্মাদনার পারদ চড়ল কয়েকশ গুণ। মাত্র কয়েক সেকেন্ডের জন্যই বারান্দার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সালমান।

সালমান খান ইদের দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই ভালোবাসেন। বিগত কয়েক বছর করোনার জেরে এই ঐতিহ্যে ছেদ পড়েছিল, তবে এই বছর করোনার প্রকোপ খানিকটা কম থাকায় ভক্তদের আবদার ফেললেন না সালমান খান।

এই বছর সালমানের বাড়িতে কোনো ঈদের পার্টি হয়নি, পরিবর্তে সালমানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল খান পরিবারের ঈদের সেলিব্রেশনের জমজমাট আসর। বিরাটমাত্রাতেই হয়েছে এই সেলিব্রেশন, আমন্ত্রণ পৌঁছেছিল বলিউডের রথী-মহারথীদের কাছে।

আরও পড়ুন: ভক্তদের দেখা দিলেন শাহরুখ, তুললেন সেলফি

কাজের ক্ষেত্রেও বেজায় ব্যস্ত সালমান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘টাইগার ৩’, এই সিনেমাতে আরও একবার ক্যাটরিনার সঙ্গে রোম্যান্স করবেন সালমান। অন্যদিকে সাজিদ নাদিয়াদওয়ালার ‘কাভি ইদ কাভি দিওয়ালি’র কাজও জোরকদমে সারছেন দাবাং খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102