ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভক্তের কাণ্ডে কাঁদলেন দক্ষিণি তারকা তামান্না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৫৯ বার পঠিত

চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। অনেক সময় ভক্তদের কাণ্ডকারখানায় চোখ কপালে ওঠে সবার। দক্ষিণি তারকা তামান্না ভাটিয়ার এক ভক্ত এবার এমনই পাগলামি করে বসলেন যে কাঁদতে বাধ্য হলেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মুম্বাই বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা। বিমানবন্দরে প্রবেশ করতেই এক অনুরাগী তামান্নার জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসেন। ফুলের তোড়া, কার্ড ও হাতে লেখা চিঠি। তবে তার থেকেও বড় উপহার অপেক্ষা করছিল অভিনেত্রীর জন্য। তামান্নার মুখের ছবি নিজের হাতে ট্যাটু করিয়েছিলেন অনুরাগী।

সেই ট্যাটু দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন তামান্না। বিমানবন্দরেই ওই অনুরাগীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন অভিনেত্রী। তাকে গ্রহণ করার জন্য, তার কাজের প্রশংসা করার জন্য বরাবর নিজের অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তমন্না। তাকে ভালোবেসে যে কেউ তার ছবি ট্যাটু করিয়ে ফেলতে পারেন, সে কথা হয়তো কখনও কল্পনা করেননি অভিনেত্রী। গাড়িতে উঠে বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগেও তাকে ধন্যবাদ জানিয়ে যান তামান্না।

সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আছেন তামান্না। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তারা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কি না অনেকটাই বন্ধুত্বে ভরা। আমরা দুজনেই দুজনকে সময় দিচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102