ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবা খেতা শাহ এক ভক্তের স্ত্রীকে নিয়ে পালালেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত
খেতা শাহ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন খেতা শাহ নামের এক ভন্ড ফকির। তিন সন্তান ফেলে ফকিরের সঙ্গে স্ত্রী চলে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই ফকিরের ভক্ত। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুন) থানায় অভিযোগ দিয়েছেন স্বামী শফিকুল ইসলাম।

জানা গেছে, তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের টিকুরিয়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫) স্ত্রী রাবিয়া খাতুন (৩৩) ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন। তাদের সঙ্গে পরিচয় ঘটে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের কথিত আধ্যাতিক ফকির ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) এর সঙ্গে। গত দেড় মাস আগে ওই ফকির এসে ভক্তের বাড়িতে আশ্রয় নেন। ভক্ত শফিকুল ইসলাম ও তার স্ত্রী মিলে গুরু ফকির খেতা শাহকে ভালমন্দ খাওয়াতে থাকেন।

গত ২২ জুন দুপুরের দিকে ভক্তের স্ত্রী রাবিয়া খাতুন (৩৩) ফকির খেতা শাহকে সঙ্গে নিয়ে ধোবাউড়া উপজেলার গোয়াতলায় বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। খেতা শাহের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শফিকুল ইসলাম জানান, আমার গুরু যে এত বড় বড় প্রতারক তা আমি বুঝিনি। সে তন্ত্রমন্ত্র করে এবং নানাভাবে ফুসলিয়ে আমার স্ত্রীকে দূরে কোথাও নিয়ে আত্মগোপনে রয়েছে। আমার এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে এখন অনেক বিপাকে পড়েছি। এ ঘটনায় তারাকান্দা থানায় অভিযোগ দায়েরও করেছি।

যাওয়ার সময় গরু বিক্রি করা ৯০ হাজার টাকাও তারা ঘর থেকে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন শফিকুল।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অভিযোগ পেয়েছি এবং তাদেরকে উদ্ধার করতে আমরা কাজ করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102