ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভবিষ্যৎ চিন্তা করে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

ভবিষ্যৎ চিন্তা করেই বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। কোনোভাবেই অপচয় করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জুলাই) বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় সরকারপ্রধান বলেন, উন্নত দেশগুলোও অবস্থাও করুণ। তারাও বলছে বিদ্যুৎ সাশ্রয়ের কথা। কারণ জ্বালানির দাম বাড়ায় সারা বিশ্বেই দুর্বিষহ অবস্থা। এ সময় তৃণমূলের উন্নয়নে জনমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার বলে জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রশাসনের পরিবর্তনের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীরা এখন আর জনগণের শাসক নন, তারা এখন জনগণের সেবক। সুশাসন ও জবাবদিহিতা এখন প্রশাসনের মূলমন্ত্র।

প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102