ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভয়াবহ আগুন, তিন রোহিঙ্গার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আগুনে পুড়ে তিনজন মারা গেছেন।

নিহতেরা হলেন- আনসারুল্লাহ, ফরিদুল ইসলাম ও মুহাম্মদ আয়াছ । নিহত তিনজনের বয়স ২০ থেকে ২৫ বছর। তারা তিনজনই দোকানের কর্মচারী। তিনজনই রোহিঙ্গা নাগরিক। এ তথ্যটি নিশ্চিত করেছেন রাজাপালং ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বাজার কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ।

শুক্রবার ভোর রাত আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে এ আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা ইমদাদুল হক।

প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি ।

ইমদাদুল বলেন, ভোররাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের এক দোকানে আগুন লাগে। পরে খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে।

খবর পেয়ে সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে ভোর রাত সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তার আগে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভস্মিভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেছে। ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিসের এ স্টেশন দলনেতা বলেন, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, গত ২২ শেষ মার্চ সোমবার উখিয়ার বালুখালীসহ পাঁচটি আশ্রয় শিবিরে আগুনে ১০হাজার বসতি পুড়ে যাওয়ার পাশাপাশি ছয় শিশুসহ অন্তত ১১জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৪৫০জন, গৃহহীন হয়েছিল ৪৫হাজার মানুষ।নিখোঁজ ছিল অন্তত ৪০০জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102