ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

নীলফামারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭৯ বার পঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলার কেল্লাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল নয়ানখাল দোলাপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল তার ছোট ভাইয়ের বিয়ের বাজার করার উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে তিনি পড়ে যান। এ সময় ট্রাক্টরচাপায় গুরুতর আহত হন উজ্জ্বল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102