ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইসহ উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান ৩ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাই ফয়সাল আহমেদ ফটিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে নলডাঙ্গা আমলী আদালতের বিচারক আশরাফুন নাহার রিটা এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাইদের পিটুনিতে আহত উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন গত ২৩ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আসাদ ও তার দুই ভাইসহ অজ্ঞাতদের আসামি করে ছাত্রলীগ নেতার মা নলডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর চেয়ারম্যান আসাদ তার ভাই ফয়সালসহ আত্মগোপনে থাকলেও ছোট ভাই আলীম শাহ পুলিশের হাতে আটক হয়। পরে গত ৪ অক্টোবর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জন্য জামিন নিয়ে চেয়ারম্যান আসাদ তার ভাই ফয়সাল ফটিক এলাকায় আসেন।

এলাকায় আসার পর দুপক্ষের সংঘর্ষে তিনি আহত হন এবং পালটাপালটি আরও দুটি মামলা হলে চেয়ারম্যান আসাদ ও তার ভাই গত ৩১ অক্টোবর জামিন নিতে গিয়ে আটক হন।

মামলার তদন্ত কর্মকর্তা নলডাঙ্গা থানার এসআই মানিক কুমার চৌধুরী চেয়ারম্যান আসাদ ও তার ভাই ফয়সাল আহমেদ ফটিকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এসআই মানিক কুমার চৌধুরী বলেন, বুধবার বিকালেই নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ভাই ফয়সালকে কারাগার থেকে রিমান্ডের জন্য নলডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102