ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইয়ের লাঠির আঘাতে বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার ভাইয়ের লাঠির আঘাতে নিজ বোন নাদিরা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। নাদিরা ওই গ্রামের মো. নাদের মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, পাশাপাশি দুই ঘরে ভাই লেবু মিয়া ও বোন নাদিরা বেগম বসবাস করেন। বৃষ্টির সময় বোনের ঘরের চাল বেয়ে পানি ভাইয়ের ঘরের চালে চলে যাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে লেবু ও তার পরিবারের সদস্যরা নাদিরা বেগমকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে নাদিরা জ্ঞান হারান। পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার ওসি মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর লেবু মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী সোনই বেগম ও পুত্রবধূ আঁখি বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102