ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইয়ের সঙ্গে এক মঞ্চে এমপি টুসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৪ বার পঠিত

জাতীয় শোক দিবসে পৃথক অনুষ্ঠানে যোগ দেওয়ায় তুমুল বিতর্কের মুখে পড়েন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসী ও তাঁর ভাই জামিল হাসান দুর্জয়। এর ১০ দিনের মাথায় এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা ও পাঁচবারের এমপি অ্যাডভোকেট রহমত আলীর এ দুই সন্তান।

গতকাল শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের আনসার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুর্জয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠান শুরুর পর হঠাৎ মঞ্চে হাজির হন এমপি টুসী। তবে তাঁর বলয়ের অনেক নেতাকর্মীকে অনুষ্ঠানে দেখা যায়নি। এ সময় টুসীকে অনুষ্ঠানের বিশেষ অতিথি ঘোষণা করা হয়। দুর্জয়ের আগে বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের ভাইবোনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ, ফরিদ আহম্মেদ চুন্নু প্রমুখ।

গত ১৫ আগস্ট পৃথকভাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন টুসী ও দুর্জয়। নিজ নিজ বলয়ের নেতাকর্মীকে নিয়ে আলাদা করে অনুষ্ঠান আয়োজন করেন তারা। এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। গাজীপুরের শ্রীপুর উপজেলা ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গাজীপুর-৩ আসন গঠিত। গত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মনোনয়ন পেয়ে জয়ী হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। টুসী ও দুর্জয় এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102