ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাইয়ের স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

নেত্রকোনার সদর উপজেলায় গৃহবধূকে (২৮) জোর করে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ধারণ করে এক যুবক। এরপরে ওই ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) এ ঘটনায় রাতে পুলিশ নিজ গ্রাম থেকে ওই যুবককে আটক করে। পরে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটককৃত ওই যুবকের নাম বিশ্বজিত খান (৩২)। তিনি সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বজিতের চাচাতো ভাইয়ের স্ত্রী ওই গৃহবধূ। তাদের বাড়ি পাশাপাশি। ২০১৬ সালে ওই গৃহবধূ বাথরুমে গোসল করতে গেলে বিশ্বজিত কৌশলে তার নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে। এরপরে তিনি তা গৃহবধূকে দেখিয়ে ও তা নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। ওই ধর্ষণের ভিডিও বিশ্বজিত মোবাইল ফোনে ধারণ করেন। এরপর বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন।

সম্প্রতি ওই নারীকে কুপ্রস্তাব দেন বিশ্বজিত। তাতে রাজি না হওয়ায় ওই ভিডিও তার স্বামীর ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেয়। এ ঘটনা নিয়ে গত সপ্তাহে ওই নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গত সোমবার (২৮ ডিসেম্বর) পুলিশ বিষয়টি তদন্ত করে রাতে মডেল থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে বিশ্বজিতকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনে ওই ভিডিওটি পাওয়া যায়। পরে মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় বিশ্বজিতকে গ্রেপ্তার দেখানো হয়।

নেত্রকোনা মডেল থানার এসআই আসাদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া বিশ্বজিতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102