ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ভাই-ব্রাদারের অর্থনীতি চালু করেছে সরকার’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৫ বার পঠিত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, স্বাধীন দেশের আড়াই কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বা কাছাকাছি অবস্থান করছে। যার ফলে প্রায় ১০ কোটি মানুষ এই দরিদ্রতার মধ্যে আষ্টেপৃষ্টে জড়িত। সঠিক অর্থনৈতিক ব্যবস্থার বিপরীতে এই সরকার অদক্ষতা, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে ভাই-ব্রাদারের অর্থনীতি চালু করেছে। দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র মানুষকে ভিক্ষুক হওয়ার পথে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এ সরকারের কোনো জবাবদিহিতা নেই।

শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সরকার নিজেদের লোকজন আত্মীয়-স্বজনদের দুর্নীতি লুটপাটের লাইসেন্স দিয়েছে। তিনি এ সরকারকে পদত্যাগ করে অন্তবর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

তিনি আরও বলেন,সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে ভয়ংকর বিভাজন সৃষ্টি করছে। উপস্থিত সাংবাদিকদের কাছে আগামী ২৮ মার্চ ডাকা অর্ধদিবস হরতালের স্বপক্ষে তিনি সহায়তা কামনা করেন।

গণসংহতি আন্দোলনের পাবনা জেলার সমন্বয়ক ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- বেড়া উপজেলার আহ্বায়ক আব্দুল আলীম, সদর উপজেলার আহ্বায়ক মির্জা রানা, জেলা সংগঠক কামরুল হাসান লিটন, সানোয়ার হোসেন, লিমন সরকারসহ অন্য নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102