ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদে মামাকে ছুরিকাঘাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

যশোরের বেনাপোলে ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় রকি (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে বখাটে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। বর্তমানে সে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

বুধবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে বেনাপোল পৌরসভার ভবারবেড়র গ্রামের পাশে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহত রকি বেনাপোল পৌরসভার ভবারেবড় গ্রামের রবিউলের ছেলে। এবং অভিযুক্ত বখাটে বেনাপোলের ।

এ ঘটনায় আহত রকির মা মিরা বেগম তিনজনকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় ইভটিজিং ও হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন। আসামীরা হলেন- বেনাপোলের ভবারবেড় গ্রামের শাহিনের ছেলে সৌরভ (২০), বাবলার ছেলে সাজ্জাদ হোসেন(১৯) ও বড়আঁচড়া গ্রামের শফিকের ছেলে ইয়ামিন। এর মধ্যে ইয়ামিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান জানান, অন্য দুই আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বেনাপোলের ভবারবেড় গ্রামের নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যক্ত করতো বখাটে যুবক ইয়ামিন। এ ঘটনা কিশোরী বাড়িতে জানালে তার মামা রকি বুধবার সন্ধ্যায় বাইপাস সড়কে ইয়ামিনকে পেলে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটে ইয়ামিন ও তার দুই সহযোগী রকির উপর আক্রমণ চালায়। এসময় ইয়ামিনের দুই বন্ধু রকিকে ধরে রাখে আর ইয়ামিন রকির বুকে ছুরিকাঘাত করে।

খবর পেয়ে স্বজনরা রকিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় ক্ষুব্ধ গ্রামবাসী ইয়ামিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102