ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাঙচুর-সংঘর্ষে পণ্ড গায়ে হলুদের অনুষ্ঠান, কনের আশ্রয় মামাবাড়ি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪১ বার পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে ১৪ দিনের ব্যবধানে ফের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নারীসহ তিনজন আহত, আটটি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভাঙচুরের কারণে পণ্ড হয়ে গেছে এক কনের গায়ে হলুদের অনুষ্ঠান।

বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় উত্তোজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বদিউজ্জামান বিশ্বাসের সঙ্গে মামুনুর রশীদ সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বুধবার সকালে বদিউজ্জামান বিশ্বাসের লোকজন মামুনুর রশীদ সিকদার গ্রুপের রিপন বিশ্বাসকে (৩৩) মারধর করে। এ ঘটনার পরে মামুন বিশ্বাসের লোকজন হামলা চালিয়ে বদিউজ্জামান বিশ্বাস গ্রুপের কালাম বিশ্বাস, রব বিশ্বাস, দিদার বিশ্বাস, রসুল বিশ্বাস, ফেরদাউস বিশ্বাস, বাচ্চু বিশ্বাস, শামিম বিশ্বাস ও ফকা বিশ্বাসের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।

এ সময় বাঁধা দিতে গিয়ে লাভলী বেগম (৪৫), নাইম বিশ্বাসসহ (২৫) তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে, ১১ আগস্ট উভয় পক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত ও সাতটি ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছিল।

বদিউজ্জামান বিশ্বাস বলেন, মামুন বিশ্বাসের লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আমার আত্মীয় স্বজনের আটটি বসতঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে। বাঁধা দিতে গেলে তারা নিরীহ লোকজনদেরকে মারপিট করে। একটি বিয়ে বাড়িতে হামলা চালিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। ভয়ে কনের পরিবার উপজেলার দিঘলীয়া গ্রামে মামা বাড়িতে আশ্রয় নিয়েছে।

তবে অভিযুক্ত মামুনুর রশীদ সিকদার ভাঙচুর ও লুটপাটের কথা অস্বীকার করে বলেন, আমার কোন লোকজন বদিউজ্জামান বিশ্বাসের লোকজনকে মারধর করেনি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102