চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব অবৈধ আটভাটা ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী হাটহাজারীতে অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তর, র্যাব-৭, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে ধলই, মির্জাপুর ও হাটহাজারী সদরের একাধিক অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ধলই শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গড়ে উঠা অবৈধ ইটভাটা কর্ণফুলী ব্রিক্সকে চার লাখ টাকা, চারিয়ার শাহ আমানত ব্রিক্সকে পাঁচ লাখ টাকা এবং কাদেরীয়া ব্রিক্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এ যৌথ অভিযান। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক মো. জমির উদ্দীন, জেলা পুলিশ, র্যাব-৭ এর একটি দল এবং ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে অংশ নেন।