ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গার মালিগ্রামে পৌঁছালে অ্যাম্বুলেন্সের সামনের চাকা ফেটে যায়। এসময় অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়। এসময় আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের ৭ যাত্রী মারা যায়। আহত ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগতে পারে।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102