ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাঙ্গুড়ায় এসিল্যান্ড সেজে ফোনে চাঁদা দাবি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত
পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় এবার এসিল্যান্ড সেজে ফোনে প্রতারণা চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ জুন) রাতে এয়ারটেল মোবাইল নম্বর (০১৬১০৪৬৯৮০৮) থেকে উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারের মিষ্টির দোকানদার স্বপনকে ফোন দিয়ে নিজেকে ভাঙ্গুড়ার এসিল্যান্ড পরিচয় দিয়ে ৭ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহ সৃষ্টি করায় তিনি সরাসরি ইউএনওকে ফোন দিয়ে ঘটনাটি জানান।

আবার ভাঙ্গুড়া পৌরসভার কয়েকটি দোকানেও ওই একই নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচয় দিয়ে চাঁদা চান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার হাবীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ইতিপুর্বে প্রতারক চক্র ইউএনও মহোদয়ের ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা করেছিল কিন্তু এবার তারা উপরোক্ত নম্বর থেকে ফোন করে প্রতারণার চেষ্টা করে। তবে এবারও কেউ তাদের ফাঁদে পা দেননি।’

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি রাতে এসিল্যান্ড মহোদয় তাকে জানিয়েছেন। একটি সংঘবদ্ধ চক্র কাজটি করছে ধারণা করা হচ্ছে।’ তবে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102