ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকাসক্ত ভাতিজা পিন্টুর ছুরিকাঘাতে চাচা আবু সাদেক (৫৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নে কবিচন্দপুর গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ছবিলা গ্রামের মৃত আনোয়ার হোসেন ওরফে আনন্দ’র পুত্র পিন্টু মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে আবু সাদেক প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেয়। এতে পিন্টু চাচা আবু সাদেকের উপর ক্ষিপ্ত ছিল। সোমবার সন্ধ্যায় আবু সাদেক পাশ্ববর্তী কবিচন্দপুর গ্রামে বসবাসকারী তার এক ভাই আব্দুস সালামের বাড়িতে বেড়াতে যান।

রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত পিন্টু চাচা আবু সাদেককে ছুরিকাঘাত করে। সাদেকের আর্ত-চিৎকারে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রæত অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক পিন্টুকে ছবিলা গ্রাম থেকে আটক করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102