ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজার দায়ের কোপে ফুপু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে জেরে দুই পরিবারের সংঘর্ষ চলাকালে ভাতিজার দায়ের কোপে ফুফু পারুল বেগম ওরফে সেলিনা (৫৭) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত পারুল বেগম ওরফে সেলিনা সিধলা ইউনিয়নের সিধলা মানিয়াকান্দা গ্রামের মো. আব্দুল আজিজ খানের স্ত্রী।

৬ ডিসেম্বর রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতাররা হলেন- মৃত শাহের উদ্দিনের ছেলে আবু আহম্মেদ (৫৬) ও তার ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত শাহের উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৫৪), মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রউফ (৫৫), আব্দুর রশিদ (৪৬) এবং মৃত আব্দুল হেকিমের ছেলে মোতালেব (৩৬)।

এর আগে শনিবার বিকেলে উপজেলার সিধলা ইউনিয়নের মানিয়াকান্দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুুুই পরিবারের সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় শতাংশ জমি নিয়ে বিরোধে সিধলা বাজার থেকে সাখাওয়াত হোসেনকে ডেকে বাড়িতে নিয়ে যায় চাচাতো ভাই আব্দুর রশিদ। শনিবার বিকেলে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেশিয় অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পারুল বেগম তার ভাই সাখাওয়াতকে বাঁচাকে আসলে ভাতিজার দায়ের কোপে পারুলসহ ছয়জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পারুল বেগম মারা যান।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102