ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজার লাঠির আঘাতে চাচা না ফেরার দেশে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত
বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচা শফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাত ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শফিকুলের বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক জমি নিয়ে শফিকুলের সঙ্গে তার বড় ভাই হবিবর রহমানের বিরোধ ছিল। ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এ সময় হবিবরের ছেলে পিয়াস হোসেন লাঠি দিয়ে তার চাচা শফিকুলের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। স্বজনেরা শফিকুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে শফিকুল ইসলাম নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে হবিবরের পক্ষের লোকজন পলাতক আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102