ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজার হাতে চাচি খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর পুর্বপাড়া এলাকায় মাছুমা বেগম (৪৫) নামে এক গৃহবধুকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা রাবিকুল হাসান টিটু (৩০)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী। আর রাবিকুল হাসান টিটু ওই এলাকারই আবু সুফিয়ানের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, গৃহবধু মাছুমা বেগম তার দেবরের ছেলে টিটুকে কয়েকদিন আগে দুই হাজার টাকা হাওলাত দিয়েছিল। বৃহস্পতিবার সকালে মাছুমা সেই টাকা ফেরত চাইতে গেলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে টিটু ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথেই মাছুমার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক টিটুকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102