ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে ঝলসে দিল বখাটেরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এবার ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানিতে চাচার মুখ ও বুক ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঝলসে যাওয়া মহসিন গুরুতর আহত অবস্থায় বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহসিন অনন্তপুর গ্রামের মুকবুল আহমদের ছেলে। তিনি উপজেলার একলাশপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত।

হাসপাতালে চিকিৎসাধীন মহসিন বলেন, একই বাড়ির দুই বখাটে তরুণসহ তিনজন তার নবম শ্রেণিতে পড়ুয়া ভাতিজিকে প্রায় উত্ত্যক্ত করত এবং নানা অশালীন কথাবার্তা বলত। তিনি একাধিকবার তাঁদের উত্ত্যক্তের প্রতিবাদ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে নানা হুমকি-ধমকি দেয় এবং সর্বশেষ এই ঘটনা ঘটিয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কারুজ্জামান সিকদার জানান, তিনি আগে খবর পাননি। আজ (৮ মার্চ) রাতে তিনি হাসপাতালে এসে খোঁজ খবর নিয়েছেন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102