ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

রংপুরের পীরগাছায় ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা চাচাকে পিটিয়ে হত্যা করেছে। আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাচা মিজানুর রহমান (৩৫) মারা যান। এ ঘটনায় পুলিশ নুর আলম নামে এক বখাটেকে আটক করেছে। আটক নুর আলম ভোলা মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের ভাতিজি ও স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। তাকে প্রায়ই উত্যক্ত করতেন তাম্বুলপুর ইউনিয়নের নুর আলম ও রেজওয়ান মিয়া নামে দুই যুবক। বিষয়টি নিয়ে ওই ছাত্রীর চাচা মিজানুর রহমান বখাটে রেজওয়ানকে উত্যক্ত করতে নিষেধ করেন এবং রেজওয়ানকে চড় থাপ্পর মারে। এ নিয়ে দুই পরিবারের মাঝে বিবাদ হয়। তাম্বুলপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় মিজানুর রহমানের ওপর হামলা করে নুর আলমসহ কয়েকজন বখাটে।

এতে গুরুতর আহত মিজানুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান মিজানুর রহমান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নুর আলম নামে একজনকে আটক করেছে।
পীরগাছা থানার ওসি তদন্ত দেবাশীষ রায় জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102