ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতীয় অধিনায়কের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের টিকার প্রয়োগ শুরু হয়ে গেছে অনেক আগে। ভারতও সে যাত্রায় পিছিয়ে নেই। তবুও কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনার দাপট। এবার করোনা থাবা বসিয়েছে ভারতীয় ফুটবল টিমে। আক্রান্ত হয়েছেন দেশটির জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রি।

সম্প্রতি নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এ কথা নিশ্চিত করেছেন বেঙ্গালুরু এফসির এই ফরোয়ার্ড। ফলে আগামী ২৫ মার্চ ওমানের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে খেলাও পড়ে গেছে শঙ্কায়।

টুইটারে ছেত্রি জানিয়েছেন, খুব একটা খুশির সংবাদ নয়। আমি করোনায় আক্রান্ত হয়েছি। তবে আমি এখন পর্যন্ত ভালোই আছি, আর ভাইরাস থেকে সুস্থ হওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি শিগগিরই ফুটবল মাঠে ফিরতে পারব। করোনাভাইরাস থেকে দূরে থাকতে ভক্ত-সমর্থকদেরকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন ভারতীয় এই ফরোয়ার্ড।

৩৬ বছর বয়সী এই তারকা গেল মাসেও গোয়াতে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন, খেলছিলেন ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। তবে তার দল বেঙ্গালুরু এফসি সেমিফাইনালে উঠতে না পারায় মৌসুমটাই শেষ হয়ে গেছে তার। গত ২৫ ফেব্রুয়ারি সর্বশেষ ফুটবল মাঠে নেমেছিলেন ছেত্রি, যেখানে একটা গোলও করেছিলেন তিনি। লিগ পর্যায়ের বিশ ম্যাচ শেষে পাঁচ জয় আর সাত ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম হয়ে লিগ শেষ করেছে বেঙ্গালুরু। দলের হয়ে মৌসুমটাও ভালো কাটেনি তার, ২০ ম্যাচে খেলে করেছেন মোটে আট গোল।

দুবাইয়ে অনুষ্ঠেয় দুই ম্যাচের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শুরু হবে আগামী ১৫ মার্চ। প্রস্তুতি ক্যাম্পটি হবে মধ্যপ্রাচ্যেই।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তান ও ওমানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলেছিল ভারতীয় দল। এরপর করোনার কবলে পড়ে গত বছরে কোনো ম্যাচই খেলতে পারেনি কোচ ইগর স্টিমাচের শিষ্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102