ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতীয় করোনার ধরণ এবার চীনে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৪১ বার পঠিত

চাইনিজ গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঝিজিয়াং নামে উপকূলবর্তী প্রদেশে ভারত থেকে আসা করোনার নতুন স্ট্রেইনটি ১১ জনের দেহে পাওয়া গেছে। পণ্যবাহী জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে এসেছে। ওই জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম, সিঙ্গাপুর ও চীনের জিয়েমেন বন্দরেও থেমেছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ২০ জন করোনা শনাক্ত হয়েছেন তারা সবাই বিদেশ থেকে আগত। এছাড়াও সরকারি রিপোর্ট অনুযায়ী, চীনের মূল ভূখণ্ডে মোট করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৯০ হাজার ৬৪২। মৃত্যু হয়েছে চার হাজার ৬৩৬ জনের।

চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান কর্মকর্তা হু জানইউ বলেন, ‘ভারতের নতুন করোনা স্ট্রেইন আমাদের বেশকিছু শহরে পাওয়া গেছে। সবাই খুবই উদ্বিগ্ন ও চিন্তিত।’ তবে কোনো শহরে কতজন আক্রান্ত হয়েছে, তার কোনও বিস্তারিত রিপোর্ট দেননি তিনি। চীনের সম্প্রচার মাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের ১৭টি দেশে ভারতের নতুন করোনা ধরনের অস্তিত্ব মিলেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৯৩ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৫ কোটি ২০ লাখেরও বেশি মানুষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102