ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতীয় ধরনে টিকা কার্যকর কি না, তা নিশ্চিত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

করোনার ভারতীয় ধরনে প্রচলিত টিকা কার্যকর কি না তা নিশ্চিত নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৪৪টি দেশে ছড়িয়ে পড়া এই ধরন বেশি সংক্রামক বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তবে কিছু গবেষণায় মডার্না ও ফাইজারের টিকার কিছুটা কার্যকারিতা দেখা গেছে।

করোনার ভারতীয় ধরনটি গত অক্টোবরে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অন্তত ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে। গত তিন সপ্তাহ ধরে ভারতে প্রতিদিন তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে, মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। মহাবিপর্যয় নেমে এসেছে দেশটির স্বাস্থ্য খাতে।

ভারতে আক্রান্তদের প্রায় শূন্য দশমিক ১ শতাংশের নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। সব তথ্য বিশ্লেষণ করে সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভারতীয় ধরনের বিপজ্জনক রূপান্তর ঘটছে। বেশিসংখ্যক মানুষকে ঘায়েল করতে সক্ষম হয়ে উঠছে নতুন এই ভ্যারিয়েন্ট।

নতুন এই ধরনের ক্ষেত্রে বাজারে প্রচলিত টিকা কতটা কার্যকর তা নিয়ে সংশয় জানানো হয়েছে প্রতিবেদনে। সংস্থাটির আশঙ্কা, শক্তিশালী ভারতীয় ধরন প্রতিরোধে কাজ নাও করতে পারে এ পর্যন্ত উদ্ভাবিত টিকা। তবে কিছু গবেষণায় দেখা গেছে, মডার্না আর ফাইজারের টিকার কিছুটা কার্যকারিতা রয়েছে।

তবে এখানেই আতঙ্কের শেষ নয়। সংকটের কারণে ভারতে টিকা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিল্লির বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টার এখন পুরোপুরি বন্ধ। এ অবস্থায় মহামারি কোনদিকে মোড় নেবে, তা নিয়েই উদ্বিগ্ন বিশ্লেষকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102