ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতীয় নাগরিককে গুলি করে মারল নেপাল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

সীমান্তে তিন বন্ধু নিজেদের মধ্যে তর্ক করার সময় আচমকা গুলি করে ভারতীয় এক নাগরিককে হত্যা করছে নেপালের পুলিশ। পুলিশের গুলিতে নিহত যুবকের নাম গোবিন্দ সিংহ (২৬)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক ভারতীয় নাগরিক।

বৃহস্পতিবার (০৪ মার্চ) গভীর রাতে নেপালের উত্তরপ্রদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পাঠান হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও সশস্ত্র জওয়ান।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে ভারতের পিলভিট জেলার পুলিশ সুপার জয়প্রকাশ বলেন, নেপাল সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে তিন বন্ধু গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ ও পাপ্পু সিংহ নেপালের বেলোরি বাজারে ব্যবসায়িক কাজের জন্য গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় কোনো বিষয় নিয়ে ওই তিনজনের মধ্য তর্ক শুরু হয়। তখনই নেপাল পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। গোবিন্দর দুই সঙ্গীর মধ্যে একজন এখনও নিখোঁজ। অন্য জন প্রাণ নিয়ে ভারতে ফিরে আসেন।

এর আগেও নেপাল এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। গত বছরের জুনে ভারত-নেপাল সীমান্তলাগোয়া বিহারের সীতামঢ়ী জেলার মাহোবা গ্রামের এক কৃষকের মৃত্যু হয় নেপাল পুলিশের গুলিতে। আহত হন আরও ৩ জন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102