ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতীয় ভিসা চালুর অনুরোধ বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৩ বার পঠিত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালুর জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান তিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার হোটেল সোনারগাঁওয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন মাসুদ বিন মোমেন। বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা তুলে ধরেন।

বৈঠকে মাসুদ বিন মোমেন বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালুর জন্য অনুরোধ করেন। বিশেষ করে রোগীরা যেন ভারতে চিকিৎসা নিতে পারেন সেই অনুরোধ জানান তিনি। ভারতের পক্ষ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর চালুর জন্য অনুরোধ জানানো হয়।

মাসুদ বিন মোমেন ভারতে আটকে পড়া তাবলিগ জামাত সদস্যদের দ্রত দেশে ফেরানোর তাগিদ দেন। একই সাথে আসামের ধুবড়িতে আটক বাংলাদেশের ২৫ জেলেকে ফেরত দেয়ার অনুরোধ করেন। ভারতীয় পক্ষ এ বিষয়ে আশ্বাস দিয়েছে।

বৈঠকে করোনার মধ্যেও ভারত থেকে চট্টগ্রাম ও মোংলা বন্দর হয়ে পণ্য ট্রান্সশিপমেন্টের জন্য উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

উল্লেখ্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ১৮ আগস্ট ঢাকায় আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বুধবার ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে বুধবার দুপুরে দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102