ads
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতীয় সাবেক ক্রিকেটারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৭ বার পঠিত

নিজ বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ কুমার উমরির দেহ।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে অনূর্ধ্ব -১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন এই স্পিনার। ৪৭ বছর বয়সী সুরেশ বাস করতেন কেরালার আলপ্পুঝায় এলাকায়। খবর টাইম অব ইন্ডিয়া।

শুক্রবার (৯ই অক্টোবর) সন্ধ্যায় স্ত্রী ও ছেলে বাইরে থেকে এসে দেখতে পান ঘরে সুরেশের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। যদিও এর কারণ এখনও স্পষ্ট নয়।

জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন এই বাম-হাতি এই স্পিনার। ক্যারিয়ারে ৭১টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়েছেন সুরেশ। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ঘরোয়া লিগে ১৯৬ উইকেট তুলেছেন তিনি। রয়েছে ৫১ টি লিস্ট এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা।

১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন অনূর্ধ্ব -১৯ দলের হয়ে খেলেছিলেন সুরেশ কুমার উমরি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102