ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের ওয়াসিম রিজভীর ফাঁসি চান বাবুনগরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মানবজাতির মুক্তির সনদ পবিত্র কোরআনের আয়াত বাতিলের রিট করার অপরাধে ভারতের কুখ্যাত কাফের শিয়া ওয়াসিম রিজভীকে ফাঁসি দিতে হবে। এটা বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের দাবি।

এই কুলাঙ্গারকে ফাঁসি না দেওয়া পর্যন্ত মুসলিমবিশ্ব শান্ত হবে না। এর বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ জোরদার আন্দোলন চলবেই।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে মেখল ইসলাম প্রচার সংস্থার তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মুফতী হাবিবুর রহমান কাসেমী।

এ সময় আল্লামা বাবুনগরী দাড়ি ইসলামের অন্যতম প্রতীক জানিয়ে আরও বলেন, দাড়ি পুরুষের শোভা ও সৌন্দর্য। সমস্ত নবী-রাসূল দাড়ি রেখেছেন। দাড়ি ইসলামের স্বতন্ত্র ও মৌলিক একটি বিধান। দাড়িকে মর্যাদা প্রদান করতে হবে। যারা দাড়ি রাখে তাদের হেয় করা যাবে না।

সম্প্রতি দাড়ি থাকার কারণে ইমরান হোসাইন ইমনকে চাকরি না দিয়ে অমার্জনীয় অপরাধ করেছে আড়ং কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আড়ংয়ের সমস্ত পণ্য বর্জন করতে হবে। যারা রাসূলের সুন্নাহ দাড়িকে হেয় করে তাদের কোনো পণ্য মুসলমান ক্রয় করতে পারে না।

ইছাপুর কাজীবাড়ি নূরানী তালীমুল কোরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ কারি বেলাল উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন- বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মুফতী মাহমুদ হাসান, আল্লামা আজিজুল হক আল মাদানী, প্রফেসর ড. আ.ফ.ম. খালেদ হোসাইন, মাওলানা হাসান জামিল, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আজিজুল হক জালালী প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102