ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের জম্মু-কাশ্মীরে ভূমিকম্প

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৫৯ বার পঠিত

ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের জম্মু কাশ্মীরে। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১।

এখন পর্যন্ত ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাটরার উত্তর-পূর্ব দিকে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। তবে কম্পনের তীব্রতা কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করেছে।

জানা গিয়েছে, উপত্যকার কাটরা এলাকার উত্তর-পূর্বদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। গত বছরের ডিসেম্বর থেকেই বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীর। ডোডার জেলাপ্রশাসক এক বিবৃতিতে ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। ক্ষতিগ্রস্ত এলাকার বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102