ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের নজরকাড়া শিল্পীদের তালিকার শুরুতেই জয়া আহসান!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ বার পঠিত
জয়া আহসান

২০২৩ সালে ওটিটিতে নজরকাড়া পারফর্ম করা নতুন শিল্পীদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস। এবার সেই তালিকায় জায়গা পেলেন জয়া আহসান।

শনিবার (২৩ ডিসেম্বর) পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া তালিকার শুরুতেই দেখা যায় জয়া আহসানকে।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম হিন্দি সিনেমা ‘করক সিং’ মুক্তি পায় চলতি মাসের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভে। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জয়া আহসানের ছবি দিয়ে ‘করক সিং’-এ তার অভিনয় নিয়ে লেখা হয়েছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসে দেওয়া প্রতিক্রিয়া জয়া বলেন, নয়না চরিত্রটিতে নতুনত্ব ছিল, তার চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে; আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অভিনয় করতে হয়েছে। এরপরও যদি আমার অভিনয় ভালো হয়ে থাকে, তবে সেটা অনেক বড় ব্যাপার।

তিনি যোগ করে বলেন, অনেকে বলেছে পর্দায় আমার চরিত্রের দৈর্ঘ্য আরও একটু বড় হতে পারত কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট শক্তিশালী চরিত্র। নতুনত্ব আছে এমন কিছুরই অপেক্ষায় থাকি আমি।

‘করক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠি, জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, পার্বতী, পরেশ পাহুজা, দিলীপ শংকর প্রমুখ। সিনেমার এমন গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

এদিকে, জয়া আহসান ছাড়াও হিন্দুস্তান টাইমসের এই তালিকায় আরও জায়গা পেয়েছেন সুবিন্দর ভিকি, সিদ্ধান্ত গুপ্ত, অম্রুতা সুভাস, ভুবন অরোরা, গগন দেব রিয়ার প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102