ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গে ইয়াসের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভারতের ওডিশার বালেশ্বর ও পশ্চিমবঙ্গের দিঘায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকালের দিকে ইয়াসের আঘাত হানার খবর নিশ্চিত করে।

ওডিশায় উত্তাল সমুদ্র। বিশাল ঢেউ উঠছে। পানি ঢুকে পড়েছে গ্রামে গ্রামে। ঝড়ের গতিবেগ বাড়ছে। পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমণি, তাজপুর, নামখানায় পানি ঢুকে পড়েছে শহর ও গ্রামের ভিতরে।

ওডিশায় প্রায় ১৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও দেড় লাখ মানুষকে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।

জি২৪ ঘণ্টা জানিয়েছে, ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইয়াস মোকাবিলায় ট্রাফিক পুলিশ কলকাতার গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে ভারতের আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ইয়াসের প্রভাব প্রথম পড়ল ওডিশায়। এরইমধ্যে ওডিশার প্যারাদ্বীপেও ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে।

ইয়াসের প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওডিশা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ইয়াসের গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে। রাতে এ গতিবেগ কমতে পারে। আর বৃহস্পতিবার (২৭ মে) এটি দুর্বল হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102