ভারতের পশ্চিমবঙ্গে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। শুক্রবার সন্ধ্যা থেকে কার্যকর হয় এ নির্দেশনা।
প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত ও বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত-পাঁচঘন্টা খোলা থাকবে বাজার। বাকী সময় জরুরী প্রয়োজন ছাড়া বন্ধ থাকবে দোকানপাট, সিনেমা হল, শপিং মল, হোটেল রেস্টুরেন্টসহ অন্যান্য সব দোকানপাট।
স্বাস্থবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানায় প্রশাসন। ধারণা করা হচ্ছে, ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আরও বেশি কড়াকড়ি আরোপিত হতে পারে।
রাজ্যটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৮ লাখ ২৮ হাজারের বেশি। প্রাণহানি হয়েছে প্রায় ১১ হাজার ৩৪৪ জন রোগী।