ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা ওয়ালি রহমানির ইন্তেকাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভারতের প্রখ্যাত আলেম ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাবেক সেক্রাটারি মাওলানা ওয়ালি রহমানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৮ বছর। শনিবার (৩ এপ্রিল) বিহার রাজ্যের পাটনা জেলার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

মাওলানা ওয়ালি রহমানি করোনা আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার সপ্তাহ খানেক আগে তিনি টিকা গ্রহণ করেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই সপ্তাহ পর তাঁর করোনা টিকা নেওয়ার পরিকল্পনা ছিল।

মাওলানা রহমানির মৃত্যুতে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার গভীর শোক প্রকাশ করেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর দাফনের আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে পালিত হবে।

তিনি ছিলেন মুঙ্গেরের খানজা ই রহমানির পীর ও মুসলিম শিক্ষার্থীদের বৃত্তি প্রতিষ্ঠান রহমানি-৩০ প্রকল্পের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বিধানসভার সাবেক সদস্য ছিলেন। মাওলানা রহমানির সঙ্গে গভীর সম্পর্কের কথা জানান বিহারের মুখ্যমন্ত্রী।

মাওলনা ওয়ালি রহমানি ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা ছিলেন মাওলানা মুহাম্মাদ আলি মুঙ্গেরি (রহ.), যিনি লখনৌয়ের বিশ্ববিখ্যাত ইসলামী প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা প্রতিষ্ঠাতারদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭৪-১৯৯৬ সাল পর্যন্ত মাওলনা রহমানি বিহার রাজ্যের আইন সভার অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মাওলানা রহমানি ইমারাত ই শরিয়ার প্রধান ছিলেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102