ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের বিশিষ্ট আলেম মাওলানা ওয়াহিদুদ্দিন খান মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা ওয়াহিদুদ্দিন খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাতে দিল্লির অ্যাপোলো হাসাপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

মাওলানা ওয়াহিদুদ্দিন খান ব্যক্তি জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। তাঁর জ্যেষ্ঠ ছেলে সানিয়াসনাইন খান জানান, বক্ষব্যাধিতে আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহে তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর করোনা সনাক্ত হয়।

মাওলানা ওয়াহিদুদ্দিন খান ১৯২৫ সালে ভারতের উত্তরপ্রদেশের আজমগড় জেলার বাধরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফরিদুদ্দিন খান এবং মায়ের নাম জেবুন্নিসা খাতুন। ১৯২৯ সালে তার বাবা মারা যান। তিনি ১৯৩৮ সালে মাদরাসাতুল ইসলাহ নামক একটি প্রথাগত ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন এবং ১৯৪৪ সালে সেখান থেকে লেখাপড়া সমাপ্ত করেন।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, ‘মাওলানা ওয়াহিদুদ্দিন খানের আকস্মিক মৃত্যুতে গভীর শোকাহত। তিনি ধর্মতত্ত্ব ও আধ্যাত্মিকতার বিষয়ে গভীর জ্ঞানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি সমাজসেবা এবং সামাজিক ক্ষমতায়নের বিষয়েও তিনি বেশ অনুরাগী ছিলেন। তাঁর পরিবার ও অসংখ্য শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা।’

মাওলানা ওয়াহিদুদ্দিন খান ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। এছাড়া সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পৃষ্ঠপোষকতায় ‘আন্তর্জাতিক ডেমিরগাস শান্তি পুরস্কার’ পেয়েছেন। ২০০০ সালের জানুয়ারিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ, মাদার তেরেসার কাছ থেকে জাতীয় নাগরিক পুরস্কার এবং রাজিব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কার (২০০৯) লাভ করেছেন। তাকে আবুধাবিতে সাঈদিনা ইমাম আল হাসান ইবনে আলি শান্তি পুরস্কার (২০১৫) প্রদান করা হয়। সম্প্রতি তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্ম বিভূষণ পুরস্কার লাভ করেন।

মাওলানা ওয়াহিদুদ্দিন খান পবিত্র কোরআনের উর্দু, হিন্দি ও ইংরেজি ভাষায় অনুবাদসহ প্রায় দুই শয়ের বেশি গ্রন্থ রচনা করেন। ইসলামের আধ্যাত্মিকতা বিষয়ে তাঁর অনেক আলোচনা ইউটিউব খুবই জনপ্রিয় হয়।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102