ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের বিহারে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

ভারতের বিহারের ভাগলপুরে, বৈশালী ও খাগারিয়াতে বজ্রপাতে একদিনে ২৩ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত আহত ১৩ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। নিহত ও আহতেরা বেশির ভাগ কৃষক।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, ‘ভাগলপুরে ৮ জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৪, খাগাড়িয়ায় ৩ জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গের, বাকাতে মারা গেছে একজন করে। দুইজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। বাকিদের সন্ধান চলছে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লাখ রুপি করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।’

ঘটনার পরেই বিহারের মুখ্যমন্ত্রী ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সব থেকে বেশী মানুষের মৃত্যু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার বার্তাও দিয়েছেন।

প্রসঙ্গত, অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। একই অবস্থা ত্রিপুরা মেঘালয়ের। অন্যদিকে, টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কার্যত বন্যার আকার ধারণ করেছে । যদিও গেল ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে তবে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের জেরে সিকিম ও ভুটানের সঙ্গে সড়কপথে যোগাযোগের পথ কার্যত বিচ্ছিন্ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102