ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের বোলিং তোপে দিশেহারা টাইগাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

ভারতের বিপক্ষে চলমান ঢাকা টেস্টে তৃতীয় দিনে শুরু থেকেই চাপে বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে কিছুটা আশার সঞ্চার হয় লিটন দাস ও জাকির হাসানের ব্যাটে। দায়িত্বশীল ব্যাটিংয়ে জাকির তুলে নেন ফিফটি, তাতে লিডও নেয় বাংলাদেশ। কিন্তু এরপরেই অঘটন। ফিরে যান সাজঘরে ফিরলেন জাকির।

ধীর গতিতে বেশ ভালোই এগোচ্ছিলেন জাকির-লিটন। এমন সময় উমেশ যাদবের আউটসাইড অফের বলটা কাট করতে গিয়ে সিরাজের হাতে ধরা পড়েন। ১৩৫ বলে ৫১ রান করেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই ওপেনার। এর পরই বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শুন্য রানে বিদায় নেন তিনি।

এর আগে তৃতীয় দিনের শুরুই বাজেভাবে হয় বাংলাদেশের। দিনের শুরুতে ৫ রানে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। শান্তর বিদায়ের পর নাম্বার তিনে ব্যাট করা মুমিনুল হকও পাননি রান। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রান করে ফিরেছেন টপ অর্ডার এই ব্যাটার।
লাঞ্চ বিরতির মিনিট পাঁচেক আগে চতুর্থ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। অক্ষর প্যাটেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৯ রান করে বিদায় নেন তারকা এই ব্যাটার। এর আগে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন টাইগার অধিনায়ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102