ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের ভাগ্য নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় দল। কারণ আফগানরা হারলেই ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে হবে কোহলিদের। আবুধাবিতে অনুষ্ঠিত এমন ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে মোহাম্মদ নবির দল।

আফগানিস্তান আপাতত টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার যে লড়াই সেটা থেকে পিছিয়ে গেছে। আজ আফগানিস্তানের বিপক্ষে জিতে গেলেই সেমিফাইনালে নিউজিল্যান্ড। বিদায় নিতে হবে ভারতকে। এরপর আর কোনও সমীকরণ থাকবে না। ভারতের সাথে আগামীকাল নামিবিয়ার ম্যাচটি তাৎপর্যহীন হয়ে যাবে। আর আফগানিস্তান জিতলে ভারতের সুযোগ বাড়বে, যেহেতু ভারতের শেষ খেলা নামিবিয়ার সাথে, তবে একইসাথে আফগানিস্তানেরও কিছুটা সুযোগ থাকবে। যদি রান রেটে তারা এগিয়ে যায়।

গত শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা বলেছিলেন, ‘সবাই খুশি। আমরা যদি এভাবে খেলতে পারি, কেউ আমাদের হারাতে পারবে না। টি-টোয়েন্টিতে আমাদের এভাবেই খেলতে হবে।’ এরপর একজন প্রশ্ন করেন আফগানিস্তান হেরে গেলে কী হবে? জবাবে হাসতে হাসতে জাদেজা বলেন, ‘তাহলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব, আর কী!’ জাদেজার এই মন্তব্যে সংবাদ সম্মেলনে হাসির রোল ওঠে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102