ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের মণিপুরে জাতিগত সংঘাতে ড্রোন হামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ভারতের মণিপুরে ড্রোন হামলায় একজন দুই জন নিহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে সাংবাদিক পুলিশ এবং ১২ বছরের এক শিশু কন্যাও রয়েছে।

গোয়েন্দা সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলায় ড্রোন ব্যবহার করে বোমা ফেলা হয়েছে। অন্তত দুটি ড্রোন ওই এলাকায় দেখা গেছে।

স্থানীয় সময় দুপুর ২.৩৫ মিনিটে কাংপোকপির নাখুজাং গ্রাম থেকে ইম্ফল পশ্চিমের কাদাংবন্দের দিকে গোলাগুলি শুরু হয়। কাদাংবন্দের বাসিন্দারা বলেছেন, একটি ড্রোন ওই এলাকার একটি বাড়িতে বোমা ফেলেছে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে লোকজনকে দৌড়াতে দেখা যাচ্ছে।

মেইতেই সম্প্রদায়ের সদস্যরা দাবি করেছেন কুকি সন্ত্রাসীরা তাদের সম্প্রদায়ের এক মহিলাকে হত্যা করেছে, বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকিরা দাবি করছে মেইতিরা প্রথমে কাংপোকপির কুকি গ্রামে গুলি চালাতে শুরু করে।

কুকি উপজাতির সদস্যরা অভিযোগ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রীর অডিও-টেপ ফাঁস হওয়ার কয়েকদিন পরেই এই ঘটনা ঘটেছে যা প্রমাণ করে মুখ্যমন্ত্রীই মণিপুরের এই সংকট শুরু করেছেন। তবে মণিপুরের রাজ্য সরকার বলছে ওই অডিও-টেপ গুলো এডিট করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102