ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আত্মার : হানিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫ বার পঠিত

ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মার সম্পর্ক। এ সম্পর্ক কোনোভাবেই ছিন্ন হওয়ার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ায় ‘রোটারি ক্লাব অব কুষ্টিয়া’কে ভারতের পক্ষ থেকে দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বন্ধুপ্রতিম বাংলাদেশ ও ভারতের মানুষদের মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা এ সম্পর্কে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

অ্যাম্বুলেন্স উপহার দেওয়ায় ভারতের প্রশংসা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ভারত সরকারের কাছ থেকে এর আগেও আমরা আরও ১০৯টি অ্যাম্বুলেন্স পেয়েছি। দুঃসময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। ভারত আবারও সেই প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছে।

ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, করোনা মহামারিতে যখন সারাবিশ্ব বিপর্যস্ত। যখন বিশ্বের অনেক ধনী-সমৃদ্ধশালী রাষ্ট্র কাউকে সাহায্য করছিলো না, ঠিক তখনই বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, অসাধারণ দক্ষতা আর বিচক্ষণতার মধ্য দিয়ে তিনি শুধু ভারত নয়, গোটা ভারতবর্ষসহ সারাবিশ্বের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। ভারত-বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটাকে আরও বহুমাত্রিক রূপে নিয়ে গেছেন নরেন্দ্র মোদি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র এই নেতা বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো মাত্রায় তা ব্যাখ্যা করা কঠিন। আমাদের এই সম্পর্কের মাত্রা অনেক অনেক গভীর।

হানিফ বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ১৮ হাজারের বেশি ভারতীয় সেনা প্রাণ হরিয়েছেন। তাদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার ভূমি। ওই সময় ভারতের মহান নেত্রী আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন, অস্ত্র দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য সারা বিশ্বে কূটনৈতিক তৎপরতা চালিয়েছিলেন। ভারতীয় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অকৃত্রিম বন্ধুর মতন কাজ করেছিলেন, যা বাংলাদেশ কখনও ভুলব না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102