ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতের স্কোরকার্ড যেন টেলিফোন ডিজিটেরই প্রতিচ্ছবি।

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

বর্তমান সময়ে বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ কোন দলের? নিঃসন্দেহে যে কেউই বলে দেবে ভারতের। শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে বিশ্বের যেকোন দলের বোলারদের নিমিষেই যাঁতাকলে ফেলতে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু এই শক্তিশালী ব্যাটসম্যানরাই যখন প্রতিপক্ষ বোলারদের দাপুটে বোলিংয়ে কুপোকাত, তখন নিশ্চয়ই তা অবাক হওয়ার মতোই ঘটনা।

আরও পড়ুন: লজ্জার রেকর্ড গড়লো ভারত!

তবে এই সেরা লাইনআপ শুধু পরাস্তই হয়নি, গড়েছে একেবারে লজ্জার রেকর্ড। ১৯৭৪ সালের লজ্জার রেকর্ড ছাপিয়ে নতুন লজ্জার সাগরে ডুবেছে ভারতীয়রা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গেছে ভারতীয়রা। অজি বোলারদের তোপের মুখে কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

দলীয় ৩৬ রানের মধ্যে সর্বোচ্চ ৯ রান এসেছে মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে। ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি পৃথ্বী শ। মাত্র ৪ রান করেই বিদায় নেন তিনি। নাইট ওয়াচম্যান বুমরাহ করেছেন ২ রান। পূজারা ফিরেছেন শূন্য রানে। এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অন্যতম সেরা ব্যাটসম্যান অধিনায়ক বিরাট কোহলিও। মাত্র ৪ রান করে প্যাট কামিন্সের বলে বিদায় নেন তিনি। শেষদিকেও কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

সবমিলিয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোরকার্ড দাঁড়ায়: ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১! যা কিনা টেলিফোন ডিজিটেরই প্রতিচ্ছবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102